সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, ৩ যাত্রী নিখোঁজ

ঢাকার সদরঘাট টার্মিনাল এলাকায় অবৈধ খেয়াঘাটে যাত্রীবাহি নৌকাডুবি হয়েছে। এ ঘটনায় ৩ যাত্রী নিখোঁজ রয়েছেন। রবিবার রাত সোয়া আটটায় এম ভি সুন্দরবন-৯ লঞ্চের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন সদরঘাট নৌ থানার ওসি রেজাউল করিম ভূইয়া ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাহ জামান। তারা জানান ৬ জন যাত্রী নিয়ে একটি ডিঙ্গি নৌকা বুড়িগঙ্গা নদী পাড় হচ্ছিলো। এ সময় এমভি সুন্দরবন - ৯ লঞ্চ ছাড়লে পাখার পানির স্রোতে মুহূর্তে পাশে থাকা এমভি রাজহংস লঞ্চের নিচে চলে যায় নৌকাটি। সঙ্গে সঙ্গে ডুবে যায়। 

আরও পড়ুন: বাঘায় ফেন্সিডিল উদ্ধার করতে গিয়ে চার পুলিশসহ আহত ৬

প্রত্যক্ষদর্শীরা জানায়, এ সময় ৩ জন যাত্রী সাতরিয়ে নদীর তীরে উঠতে পারলেও বাকি ৩  যাত্রী নিখোঁজ থাকে। তাদের উদ্ধার করতে সদরঘাট, ও সদরঘাট নৌ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ডুবারীরা চেষ্টা করছে। 

তবে নিখোঁজ তিনজনের নাম ঠিকানা জানা যায়নি।

ইত্তেফাক/নূহু
সদরঘাট। ফাইল ছবি