জম্মুর পিপল্স ডেমোক্রেটিক পার্টির প্রধান মেহবুবা মুফতির সঙ্গে দলটির নেতৃবৃন্দের দেখা করার অনুমতি দিয়েছে জম্মু ও কাশ্মির প্রশাসন। সোমবার দলটির এক প্রতিনিধি দল মুফতির সঙ্গে দেখা করবেন। খবর এনডিটভি।
এর আগে আজ জম্মু এবং কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের সাবেক সংসদ সদস্যরা দলটির নেতা ফারুক আব্দুল্লাহ ও উমর আব্দুল্লাহর সঙ্গে দেখা করেন।
গত ৫ আগস্ট জম্মু এবং কাশ্মীর সম্পর্কিত ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিলের পর থেকে সেখানে আটক রাজনৈতিক নেতাদের মধ্যে মেহবুবা মুফতি, ফারুক আব্দুল্লাহ এবং উমর আব্দুল্লাহ অন্যতম।
পিপলস ডেমোক্রেটিক পার্টির এক মুখপাত্র ফেরদৌস তাক বলেন, 'দলীয় প্রধান মেহবুবা মুফতির সঙ্গে দেখা করতে দলের সাধারণ সম্পাদক বেদ মহাজনের নেতত্বে একটি প্রতিনিধি দল যাবেন। দলের বাকি সদস্য কারা হবেন তা নির্ধারণে এক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। তবে ১৫ থেকে ১৮ সদস্যের একটি দল যাবে।'
আরও পড়ুন: গাংনীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
সরকার পঞ্চায়েত বা ব্লক ডেভেলপমেন্ট নির্বাচনের ঘোষণা দেওয়ার পর জম্মু এবং কাশ্মিরে আরোপিত বিধিনিষেধ কিছুটা শিথিল করেছে। এর অংশ হিসেবে আটক রাজনৈতিক নেতাদের মুক্তি দিয়েছে।
ইত্তেফাক/নূহু