নদ-নদীর পানি কমছে

দেশের সকল প্রধান নদ-নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে বন্যা পূর্বাভাস ও সতর্কীরণ কেন্দ্রে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে  এ কথা জানানো হয়।

এতে বলা হয়, দেশের সকল প্রধান নদ-নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আরও পড়ুন: বৃষ্টি-বজ্রপাত আরও তিনদিন অব্যাহত থাকবে

সতর্কীরণ কেন্দ্রের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বিভিন্ন নদ-নদীর ৯৩টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ৮০টি পয়েন্টের পানি হ্রাস ও ১৩টির সমতল বৃদ্ধি পেয়েছে।
সোমবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৯৩টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী সব কয়টি প্রধান নদ-নদীর পানি বিপদ সীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

ইত্তেফাক/এমআরএম