লা রিভ শারদীয় আয়োজন

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উত্সব দুর্গাপূজাকে সামনে রেখে দেশের ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ নিয়ে এসেছে নতুন ডিজাইনের পোশাক। উত্সবকে আরো বেশি রঙিন করতে ব্র্যান্ডটি নিয়ে এসেছে বিভিন্ন ধরনের নকশা ও প্যাটার্নে বৈচিত্র্যময় পোশাক। শারদীয় আয়োজনকে ঘিরে করা হয়েছে জমকালো কাজের শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, লেডিস ফতুয়া, কুর্তা, টি-শার্ট ও টপস। ছোটদের জন্যও থাকছে বিভিন্ন ধরনের রঙিন পোশাক। এবারের শারদীয় আয়োজন তৈরি করা হয়েছে আরামদায়ক কাপড়ে। পোশাকে আরামের কথা চিন্তা করে বেছে নেওয়া হয়েছে কটন, লিনেন কটন, জর্জেট, সিল্ক, এন্ডি সিল্ক, এন্ডি কটনসহ নতুন ধরনের উইভিং ডিজাইনের কাপড়।