নরসিংদী জেলার মনোহরদীর হ্যাপি প্যালেসে সম্প্রতি উদ্বোধন করা হয়েছে গুণগত মানসম্পন্ন পোশাক প্রতিষ্ঠান মার্ভেলাসের নতুন শো-রুম। উদ্বোধন করেছেন শিল্প মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন মার্ভেলাসের মডেল ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর ইকবাল খন্দকার, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান রইস পারভেজ ও ব্যবস্থাপনা পরিচালক সোহেল রানা। উদ্বোধন শিল্প মন্ত্রী বলেন— ‘পোশাকশিল্পে দেশ যে এগিয়ে যাচ্ছে, তার প্রমাণ মার্ভেলাসের মতো আধুনিক ও মানসম্মত প্রতিষ্ঠান। আমি প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করি।’ উল্লেখ্য, মনোহরদী ছাড়াও মার্ভেলাসের শাখা রয়েছে নীলফামারীর সৈয়দপুরে। আর প্রতিষ্ঠানটির মূল শো-রুম রাজধানীর আজিজ সুপার মার্কেটের তৃতীয়তলায়। প্রতিষ্ঠানটি ছেলেদের টি-শার্ট, শার্ট, পাঞ্জাবি ও প্যান্টের জন্য এরমধ্যে সুনাম অর্জন করেছে।