মাদারীপুরের রাজৈরে পূজা দেখার নামে ফুসলিয়ে বাক-প্রতিবন্ধী কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে ভ্যানচালক আকাশের বিরুদ্ধে। রবিবার গভীর রাতে উপজেলার বাজিতপুর ইউনিয়নের কমলাপুর আশ্রমের পাশে একটি ভ্যান গ্যারেজে ঘটনাটি ঘটেছে। ওই কিশোরীকে সোমবার দুপুরে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ, স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার গভীর রাতে রাজৈর উপজেলার পাখুল্যা গ্রামের কমল বেপারীর ছেলে ভ্যান চালক আকাশ বেপারী (২০) ও তার সহযোগী এক যুবককে নিয়ে পার্শ্ববর্তী মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের বাক-প্রতিবন্ধী কিশোরীকে পূজার দেখার নামে ফুসলিয়ে এনে পার্শ্ববর্তী রাজৈর উপজেলাধীন কমলাপুর আশ্রমের নিকট ভ্যান গ্যারেজের ভেতর নিয়ে আসে। আকাশ তাকে প্রথমে ধর্ষণ করে যাবার পর আরেক যুবক আসলে ওই কিশোরী চিৎকার দেয়। এসময় আশ্রমের পূজায় যাতায়াতকারীরা ও দোকানদাররা এগিয়ে এসে ওই কিশোরীকে উদ্ধার করে।
আরো পড়ুন: একদিনে খুন-দুর্ঘটনায় প্রাণ গেলো ১৪ জনের
মাদারীপুর সদর থানার ওসি সওগাতুল আলম জানান, ঘটনা শুনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/বিএএফ