মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আয়কর রিটার্ন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। ম্যানহাটন প্রসিকিউটরের কাছে আট বছরের আয়কর রিটার্ন প্রেসিডেন্ট ট্রাম্পকে জমা দিতে হবে।
এমনকি প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের অপরাধের তদন্ত থেকে দায়মুক্তি পাওয়ার বিষয়টিও প্রত্যাখ্যান করেছেন ইউএস ডিস্ট্রিক্ট জজ ভিক্টর ম্যারিরো। ৭৫ পৃষ্ঠার রায়ে বিচারক বলেছেন, প্রেসিডেন্টের দায়মুক্তি হবে যুক্তরাষ্ট্রের কাঠামো ও সংবিধানের পরিপন্থি। যদিও দ্রুত প্রেসিডেন্ট ট্রাম্পের আইনজীবী এর বিরুদ্ধে আপিল করেছেন।
-রয়টার্স