মানিকগঞ্জ সদর উপজেলার নালড়া গ্রামের নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় নদীর ওপর বাঁশের সাঁকোতে আটকে থাকা অবস্থায় ওই মরদেহটি উদ্ধার করে পুলিশ।
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। মৃতদেহ ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: মতলবে সাংসদ নুরুল আমিন রুহুলের ‘কণ্ঠ নকল করা’ অডিও ভাইরাল
তিনি জানান, নিহতের বয়স আনুমানিক ২০ থেকে ২২ বছর। ওই যুবককে শ্বাসরোধে হত্যা করে পা দুটি শার্ট দিয়ে বেঁধে তার মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। লাশটি উজান থেকে ভেসে ভাটি এলাকায় এসে ওই বাঁশের সাঁকোতে আটকে পড়ে।
ইত্তেফাক/নূহু