কুমিল্লায় উল্টোপথের বাসের চাপায় বৃদ্ধের মৃত্যু

কুমিল্লায় উল্টোপথে আসা বাসের চাপায় আবদুল খালেক (৭২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার আদর্শ সদর উপজেলার সৈয়দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী রয়েল কোচ পরিবহনের একটি বাস মহাসড়কের সৈয়দপুর এলাকার নূরমহল নামের একটি হোটেলে প্রবেশ করছিলো। এ সময় উল্টো পথে এসে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আবদুল খালেক নামে এক বৃদ্ধকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই বৃদ্ধের মৃত্যু হয়। নিহত আবদুল খালেক সৈয়দপুর গ্রামের মুহুরি বাড়ির মৃত আবদুল জব্বারের পুত্র।

আরও পড়ুন: মানিকগঞ্জে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

ময়নামতি হাইওয়ে থানার ওসি আলমগীর হোসেন জানান, নিহতের মরদেহ ও দুর্ঘটনাকবলিত বাসটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

ইত্তেফাক/নূহু