রাজধানীর ডিআইইউতে জব ফেয়ারের উদ্বোধন

সম্প্রতি ডিআইইউ-এর বিজয় মিলনায়তনে ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজিত জব ফেয়ার ২০১৯-এর উদ্বোধন করা হয়। ড্যাফোডিল পলিটেকনিক হতে পাসকৃত সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কাঙ্খিত জব পেতে সহায়তা করতে জব ফেয়ারের আয়োজন করা হয়। দেশের ১৫টির অধিক কোম্পানি অংশ নিয়েছিল তাদের কোম্পানির জন্য যোগ্য প্রার্থী বেছে নিতে। এদের মধ্যে যমুনা গ্রুপ, ওয়াল্টন, প্রাণ- আরএফেল, বেঙ্গল গ্রুপ, ডেক্কো, ভিভো, ড্যাফোডিল সফটওয়্যার লি. অন্যতম। এই আয়োজনের উদ্দেশ্য হচ্ছে দেশের কোম্পানিগুলোকে এক ছাদের নিচে এনে ড্যাফোডিল পলিটেকনিকের সকল টেকনোলজির ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকরি প্রাপ্তিতে সহায়তা করা। যেখানে শিক্ষার্থীরা সুযোগ পাচ্ছে তাদের সিভি ড্রপ করে সরাসরি তার পছন্দের কোম্পানির কাছে ইন্টারভিউ দিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করার। ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ নূরুজ্জামান এবং ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট-এর অধ্যক্ষ কে এম হাসান রিপন জব ফেয়ার ২০১৯-এর উদ্বোধন করেন।