কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নির্মাণাধীন তিন তলা ভবনের ছাদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরিফুল ইসলাম নামের এক নির্মাণ শ্রমিক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ সংলগ্ন উত্তরা আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নির্মাণ শ্রমিক শরিফুল ইসলাম (৩০) দিনাজপুর জেলার কাহারুল উপজেলার বলরামপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ সংলগ্ন উত্তরা আবাসিক এলাকায় প্রবাসী এরশাদ মিয়ার নির্মাণাধীন তিন তলা ভবনে কাজ করছিলেন শরিফুল। এ সময় ভবন ঘেঁষে যাওয়া বিদ্যুতের লাইনের ৪৪০ ভোল্ট তারের সঙ্গে বৈদ্যুতিক শক খেয়ে নিচে ডোবায় পড়ে যান তিনি। এ সময় তার সহযোগীরা ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. রাবেয়া আক্তার তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ইমরান-সালমান সম্পর্কে ফাঁটল!
ব্রাহ্মণপাড়া থানার এসআই মো. মামুনুর রশিদ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের লাশ উদ্ধার করে নিয়ে যান।
ইত্তেফাক/নূহু