জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর ছবি মানেই নতুন চমক। ‘নো ল্যান্ডস ম্যান’ শিরোনামের নতুন আরেকটি ছবির কাজ তিনি শুরু করতে যাচ্ছেন। তার নতুন চমকটি হলো—আন্তর্জাতিক মানের এ সিনেমায় প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন অস্ট্রেলিয়ার অভিনেত্রী মিশেল মেগান। আর এই ছবিতে প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন ‘ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট অ্যাওয়ার্ড’ জয়ী মার্কিন প্রযোজক ও চলচ্চিত্র নির্মাতা শ্রীহরি শাথে। দেশের বাইরে অবস্থান করলেও গুণী নির্মাতা ফারুকী মুঠোফোনে সাংবাদিকদের নিশ্চিত করেছেন যে, তার নতুন সিনেমায় অস্ট্রেলিয়ার অভিনেত্রী মিশেল মেগান অভিনয় করবেন।