দুই শ্রমিকের বিরুদ্ধে সড়ক দুর্ঘটনা সংক্রান্ত মামলা প্রত্যাহারের দাবিতে খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৫ জেলায় ট্যাংকলরি শ্রমিকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে। বৃহস্পতিবার সকাল থেকে খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নসহ চারটি সংগঠন এই কর্মসূচি পালন করছে।
এদিকে, খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নসহ চারটি সংগঠনের অনির্দিষ্টকালের কর্মবিরতির কারণে খুলনা মহানগরীর খালিশপুরের পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ রয়েছে। এছাড়া খুলনা বিভাগের ১০ জেলা ও বৃহত্তর ফরিদপুরের পাঁচজেলাসহ ১৫ জেলায় পাম্পগুলোতে জ্বালানি তেল বিক্রি ও ট্যাংকলরি চলাচল বন্ধ থাকায় যানবাহন চালকদের তেলের অভাবে দুর্ভোগে পড়তে হচ্ছে।
খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি শেখ নূর ইসলাম বলেন, 'গত ৪ এপ্রিল খুলনা মহানগরীর আড়ংঘাটা থানা এলাকায় একটি সড়ক দুর্ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় কেউ মারা না গেলেও থানায় মামলা হয়। পরবর্তীতে ওই মামলার চার্জশিটে খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সদস্য আব্দুর রহিম ও মো. সাঈদকে আসামি করা হয়। এই মামলা প্রত্যাহারের দাবিতে তারা গত বুধবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১০ ঘণ্টার কর্মবিরতি পালন করে।'
তিনি জানান, গত বুধবার প্রশাসনের নিকট বিকাল ৫টা পর্যন্ত মামলা প্রত্যাহারের সময় বেঁধে দেওয়া হয়। কিন্তু মামলা প্রত্যাহার না হওয়ায় তারা বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। মামলা প্রত্যাহার না করা পর্যন্ত এ কর্মসূচি চলবে।
আরও পড়ুন: শ্রীপুরে গড়াই নদীতে ডুবে দুজন নিখোঁজ
খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি শেখ নূর ইসলাম বলেন, 'গত ৪ এপ্রিল খুলনা মহানগরীর আড়ংঘাটা থানা এলাকায় একটি সড়ক দুর্ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় কেউ মারা না গেলেও থানায় মামলা হয়। পরবর্তীতে ওই মামলার চার্জশিটে খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সদস্য আব্দুর রহিম ও মো. সাঈদকে আসামি করা হয়। এই মামলা প্রত্যাহারের দাবিতে তারা এই কর্মবিরতি।'
ইত্তেফাক/এএন