ন্যায্য মূল্যের ১৩১ বস্তা চাল আওয়ামী লীগ নেতার গুদামে

জামালপুরের মাদারগঞ্জে ১৩১ বস্তা সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির চাল উদ্ধার করা হয়েছে। উপজেলার গুনারীতলা ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার আমিনুল ইসলাম জুয়েলের গুদাম থেকে পাচারের সময় গত মঙ্গলবার (৮ অক্টোবর) ওই চাল জব্দ করেছে মাদারগঞ্জ থানা পুলিশ। 
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, সহাকারী পুলিশ সুপার মাদারগঞ্জ সার্কেল সামিউল ইসলাম ও মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একদল পুলিশ গুনারীতলা ইউনিয়নের ভাংবাড়ি এলাকায় আমিনুল ইমলাম জুয়েলের গুদাম থেকে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে বাইরে পাচারের সময় চালগুলি জব্দ করা হয়। 

আরও পড়ুন: মাঝিদের বৈঠায় উত্তাল যমুনা, কণ্ঠে হর্ষধ্বনি

এ ব্যাপারে আমিনুল ইসলাম জুয়েল জানান, চালগুলো আমার নয়। বাইরের ব্যবসায়ীরা এই এগুলো কিনেছিলো। 

মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। চালগুলি ন্যায্য মূল্যে বিক্রি না করে মজুদ করে কালোবাজারে বিক্রির প্রস্তুতি নেওয়া হচ্ছিল। ডিলার আমিনুল ইসলাম জুয়েল পলাতক রয়েছেন। 

ইত্তেফাক/এসি