গাজীপুরে ট্রাকচাপায় তিন পথচারী নিহত ও এক নারী আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শেরপুরের নকলা থানার বাছুর আলগা গ্রামের মজিবর রহমান কালনের ছেলে জাহাঙ্গীর (২৫), একই গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে সাইফুল (২৪) ও ময়মনসিংহের গৌরিপুর থানার দৌলতপুর এলাকার আহম্মদ আলী ছেলে বাদশা মিয়া (১৯)। আহত নারীর পরিচয় পাওয়া যায়নি।
আরও পড়ুন: আগামী মাসেই ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর হোসেন জানান, ঢাকাগামী ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সড়ক দ্বীপের (রোড ডিভাইডার) সঙ্গে ধাক্কা খায়। এতে মহাসড়কের পাশে অপেক্ষমাণ যাত্রীদের ওপর ট্রাকটি উল্টে পড়লে ঘটনাস্থলেই ২জন এবং হাসপাতালে নেওয়ার পথে ১জন মারা যান।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক বাদশাকে (৩৮) আটক করা হয়েছে। তিনি সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার ধানগড়া ইউনিয়নের আবুদিয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
ইত্তেফাক/এমআরএম