কামারখন্দে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের কামারখন্দে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  শুক্রবার সকাল ১১ টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেল সড়কের বাড়াকান্দি এলাকা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানায়, শুক্রবার  সকালে রেললাইনে হাটার সময় ওই ব্যক্তির মরদেহ দেখতে পায় তারা। পরে পুলিশে খবর দেওয়া হয়। তবে তাদের ধারনা রাতের কোন এক সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তার।

আরও পড়ুন: লালমনিরহাটে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, যুবক আটক

সিরাজগঞ্জ জিআরপি থানার উপ- পরিদর্শক (এসআই) আবু হাশেম খন্দকার জানান, মরদেহ উদ্ধার করে জিআরপি থানায় আনা হয়েছে। থানায় অপমৃত্যু মামলা রুজু করার পর মরদেহ মর্গে পাঠানো হবে।

ইত্তেফাক/এমআরএম