বগুড়ার আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় দুইজন শিক্ষক নিহত ও এক পুলিশের কনস্টেবল আহত হয়েছেন। শুক্রবার বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির বোয়ালিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সিমেন্ট বোঝাই ওই ট্রাকের ধাক্কায় নিহত হন শিক্ষক ফজলে রাব্বী ও জহুরুল ইসলাম।আহত পুলিশ কনস্টেবলের নাম মনিরুজ্জামান।
নিহত ফজলে রাব্বী বগুড়ার কলেজ রোড এলাকার নুরুল ইসলাম ও নিহত জহুরুল ইসলাম পাবনার কৈয়টোলা এলাকার সোহরাব আলীর ছেলে। আহত পুলিশ কনস্টেবল ঈশ্বরদী রেলওয়ে থানার পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এক মোটরসাইকেল শিক্ষক ফজলে রাব্বী, জহুরুল ও পুলিশ কনস্টেবল মনিরুজ্জামান জুম্মা নামাজের পর নওগাঁ যাচ্ছিলেন। পথে ওই স্থানে পৌঁছলে পেছন থেকে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ২০-১৭৫৯) মোটরসাইকেলে ধাক্কা দিলে আরোহীরা ট্রাকের চাকায় পৃষ্ট হন। এতে ঘটনাস্থলে নিহত হন ওই দুই শিক্ষক। আহত হন পুলিশের কনস্টেবল।
আরও পড়ুন: আবরার হত্যা: বুয়েট থেকে ১৯ আসামি সাময়িক বহিষ্কার
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন জানান, পুলিশ ট্রাক ও মোটরসাইকেল জব্দ করেছে। মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/এসি