লেকের সৌন্দর্য বাড়ানোর দাবিতে ভেলা বাইচ

রাজবাড়ীতে ভেলা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে রেলওয়ে স্টেশনের পাশে ফুলতলা লেক সংস্কার ও সৌন্দর্য বর্ধনের দাবিতে এই প্রতিযোগিতায় নারীদের ৪টি দলসহ মোট ১৮টি দল অংশ গ্রহণ করে।

রাজবাড়ীর মুক্তিযোদ্ধা ডা. কামরুল ইসলাম লালী ও ডা. রেহেনা বেগম ফাউন্ডেশনের সৌজন্যে ৬ষ্ঠ বারের মত এই ভেলা বাইচের আয়োজন করা হয়।

শেষে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। 

আরও পড়ুন: মোটরসাইকেলের পেছন ট্রাকের ধাক্কা, ২ শিক্ষক নিহত

ভেলা বাইচের আহ্বায়ক আবুল কালামের উদ্যোগে ‘ফুলতলা লেক সংস্কার ও সৌন্দর্য বর্ধনের দাবিতে সোচ্চার হন’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ৫ সহস্রাধিক মানুষের আগমন ঘটে। 

ইত্তেফাক/এসি