গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যে বাংলার মানুষের জন্যে জাতির পিতা জীবন উৎসর্গ করেছেন সেই বাংলার মানুষদের সুন্দরভাবে গড়ে তুলতে চাই’।
শেখ লুৎফর রহমান সরকারি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত জনসভার বক্তব্যের শুরুতে তিনি দেশের স্বাধীনতা সংগ্রামের শহীদ ও জাতীয় নেতাদের প্রতি শ্রদ্ধা জানান। দেশের স্বাধীনতার জন্যে আওয়ামী লীগের দীর্ঘ সংগ্রামের কথা তুলে ধরেন। এ সময় তিনি তার সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথাও তুলে ধরেন।
উল্লেখ্য, টুঙ্গীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারতের পর বুধবার তিনি তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করেন।
এর আগে তিনি সকাল সাড়ে ৮টার দিকে গণভবন থেকে সড়ক পথে টুঙ্গীপাড়ার উদ্দেশে রওনা দেন।
আরও পড়ুন: সিরিয়ার পূর্বাঞ্চল ছেড়ে পালাচ্ছে হাজারো মানুষ
আওয়ামী লীগ সভাপতি ১৩ ডিসেম্বর ঢাকায় ফেরার পথে ফরিদপুরের ভাঙ্গা ও ফরিদপুর মোড়, রাজবাড়ী মোড়, পাটুরিয়া ফেরিঘাট এলাকা, মানিকগঞ্জ বাস স্ট্যান্ড, রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল মাঠ ও ঢাকার সাভার বাস স্ট্যান্ডে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন।
ইত্তেফাক/এমআই