হাটহাজারীত ডোবায় যুবকের মৃতদেহ

হাটহাজারীতে ডোবা থেকে সাজ্জাদ (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে মদুনাঘাট হাইওয়ে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার চৌধুরীহাটস্থ এলিট সিটির পাশের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। সে পেশায় একজন রংমিস্ত্রি।

পুলিশ জানায়, ডোবায় লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাতে লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) মর্গে পাঠায়।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয় হলে হলে ‘টর্চার সেল’ কালচার

হাটহাজারী মডেল থানার ওসি বেলাল উদ্দীন জাহাংগীর জানান, লাশের শরীরে আঘাতের তেমন কোন চিহ্ন পাওয়া যায়নি। লাশটি পানিতে পড়ে থাকার কারণে কাকড়া, মাছের কামড়ে শরীরের বিভিন্ন স্থানে ছিদ্র হয়ে থাকতে পারে। তবে ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ইত্তেফাক/এমআরএম