‘ব্যক্তিগত ক্ষোভ পেশাদার জায়গায় দেখাই না’

‘মি টু মুভমেন্ট’ নিয়ে বলিউডে তোলপাড়ের ঘটনা ঘটার কথা খুব বেশিদিনের নয়। সেই মি-টু নিয়ে সেই সময় কথাও বলেছেন দীপিকা পাডুকোন। নিজেদের সহকর্মীদের এমন ঘটনায় ক্ষিপ্ত ছিলেন তিনি। অথচ কিছুদিন আগেই শোনা যায়, মি টু বিতর্কে অভিযুক্ত লাভ রঞ্জনের সিনেমায় অভিনয় করতে চলেছেন দীপিকা পাডুকোন। সেই খবর যে সঠিক তা কিছুদিন আগেই নিশ্চিত করে জানা যায়। এই ছবিতে দীপিকা ছাড়াও রয়েছেন রণবীর কাপুর ও অজয় দেবগণ।

দীপিকা লাভ রঞ্জনের সিনেমায় অভিনয় করছেন এই খবরে বেশ অসন্তুষ্ট হন তার ভক্তরা। দীপিকা এ প্রসঙ্গে বলেন, ‘ব্যক্তিগত ক্ষোভ পেশাদার জায়গায় দেখাই না আমি। আমাকে আপনি যেকোনো ব্যাপারে প্রশ্ন করতে পারেন। কিন্তু এই বিষয়ে কেন শুধু একজন অভিনেতাকেই জিজ্ঞেস করা হবে। বলিউডের বাইরে কেন মি টু নিয়ে কথা হয় না। অন্যান্য অনেক পেশা রয়েছে, যেখানে এমন সমস্যায় পড়তে হয়। আর আমি যার সঙ্গে কাজ করছি সেটা পেশাদার জায়গায় কতটুকু ঠিক আছে সেটি গুরুত্বপূর্ণ। তার সঙ্গে কাজ করছি মানে তার অন্যায়কে আমি সাপোর্ট করছি বা করবো তা কিন্তু নয়। এই জায়গায় আমি সবসময় সোচ্চার থাকি।’

আরো পড়ুন: বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ফারহান আখতার

দীপিকা চলতি সময়ে ‘ছপক’ শিরোনামে একটি সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন। এই ছবিটি পরিচালনা করছেন মেঘনা গুলজার। এছাড়া রণবীর সিংয়ের বিপরীতে কপিল দেবের বায়োপিক ৮৩ ছবিতেও দেখা যাবে দীপিকাকে।

ইত্তেফাক/এমআর