টেকনাফে ইয়াবা-টাকাসহ নারী আটক

কক্সবাজারের টেকনাফে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, নগদ টাকা, মোটরসাইকেল ও দেশীয় অস্ত্রসহ এক নারীকে আটক করেছে। 

শনিবার ভোররাতে সদর ইউপির হাতিয়ার ঘোনার গফুরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আরও পড়ুন: আক্কেলপুরে মিলল শত বছরের পুরোনো মুদ্রা

র‌্যাব জানায়, ভোররাত সাড়ে ৪টায় র‌্যাব-১৫, (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের সদস্যরা সদর ইউপির হাতিয়ার ঘোনার গফুরের বাড়িতে অভিযান চালিয়ে ৬২ হাজার ৪শ পিস ইয়াবা, নগদ ৭লাখ ৭০হাজার টাকা, ১টি মোটরসাইকেল, ২টি মোবাইল ফোন, ২টি সিমকার্ড, ১টি ম্যাগজিন, ৩ রাউন্ড গুলি এবং ২টি রামদাসহ মো. গফুরের স্ত্রী ফাতেমাকে (৪০)  আটক করে। পরে আটক নারীসহ উদ্ধার করা মাদক, নগদ টাকা, অস্ত্রসহ টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়।

ইত্তেফাক/এমআরএম