অন্য ইস্যু পেলে

 

  সোহেল রানা

পেঁয়াজ নিয়ে গল্প শুরু

চলছিল তা বেশ

ক’দিন পরেই আটক নিয়ে

নাটক হলো শেষ।

 

মঞ্চায়নের পর্ব শেষে

নতুন ইস্যু এলো

খুব সকালে দেশবাসী এক

লাশের খবর পেল।

 

আরেক ইস্যু এলে জাতি

লাশের কথা ভুলে

খুব যতনে আদর করে

রাখবে মাথায় তুলে।

 

খুব বেশি নয় তাও দেবে ঠিক

অল্প দিনে ফেলে—

হাতের কাছে গরম গরম

অন্য ইস্যু পেলে।