পেঁয়াজ ব্যবসায়ী

 

  মাসুম আলভী

 

v সারাদেশব্যপী পেঁয়াজের বাজারের গরমে নাকি ডিম সিদ্ধ করছে মানুষ। বিশেষ করে ব্যাচেলররা পড়েছে মহাবিপাকে। বাসা থেকে যা টাকা দেয় তাতে গার্লফ্রেন্ড আর হাত খরচে ফুরিয়ে যায়। তবে পেঁয়াজের দাম যে হারে বেড়েছে এতে করে বাসা থেকে পাঁচশত টাকা বেশি নিতে হয়। মেসে এক কেজি পেঁয়াজ নিয়ে, বক্সে ঢুুকিয়ে তালা দিয়ে রাখে, যেন বুড়া বেশি খরচ করতে না পারে। পাশের মেসে একদিন তো বুড়াকে ধাওয়া করে। রাস্তায় হইচই পরে যায়। সবাই বলছে, কী হয়েছে? পরে শুনি তরকারিতে বেশি পেঁয়াজ দেওয়াতে ছেলেরা তাকে ধাওয়া করেছে।

v আমাদের বাড়িওয়ালার মেয়ে রিমি বিসিএস ক্যাডার স্বামীকে ছেড়ে পেঁয়াজের ব্যবসায়ীর হাত ধরে পালিয়েছে। শোনা যাচ্ছে, হলিউড, বলিউডের নায়িকারাও পেঁয়াজ ব্যবসায়ীদের প্রেম হাবুডুবু খাচ্ছে। আর ক্যাম্পাসগুলোতে তো হইরই কাণ্ড। ইতিহাসের এক কালো দিন রচনা হয়েছে। এবারই প্রথম এক দিনে সবচেয়ে বেশি মেয়ে ব্রেকআপ করেছে এবং সবাই ঘোষণা দিয়েছে। তারা পেঁয়াজের ব্যবসায়ীদের ছাড়া প্রেম করবে না। অন্য দিকে প্রেম বঞ্চিত সংঘ এই দিনটিতে জাতীয় কালো দিন হিসেবে ঘোষণা করে।

v সকল সুন্দরীদের বিয়ের একটাই শর্ত, হিরার আংটি চাই না। হিরার পরিবর্তে পেঁয়াজের আংটি চাই। এই শর্ত পূর্ণ করতে গিয়ে হাজারও তরুণ্য তাদের কাঙ্ক্ষিত মেয়েকে বিয়ে করতে পারছে না। একই কারণে আমার বিয়েটাও ভেঙে যায়।

v কথা বলেছিলাম, মিস ওয়ার্ল্ডের সঙ্গে। জিজ্ঞেস করেছিলাম, কেমন ছেলে আপনার পছন্দ? তিনি বলেছেন, একজন ভাল, সত্ ছেলে চাই। ছেলের কাছে আপনার কোনো চাওয়া বা শর্ত আছে? তেমন কোনো চাওয়া নেই, তবে পেঁয়াজের গয়না যে দিতে পারবে তাকেই বিয়ে করব।

ইসলামি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া