গতকাল ছিল ‘ডিম দিবস’। প্রত্যেক ব্যাচেলরের কাছে এই ডিম এক অমূল্য সম্পদ, বিপদের বন্ধুু, ভালোবাসার অন্য নাম! কিন্তু বর্তমান বাজারে ডিমের দাম ক্রমশই বেড়ে চলছে, যা ব্যাচেলরদের জন্য উদ্বেগের কারণ। তাই আবেগী হয়ে ডিমের বর্তমান-ভবিষত্ ভেবে কবিতা রচনা করেছেন মহাকবি হেলাল নিরব
দুই পিস ডিম হবে?
বহুদিন খাই না ডিমের ঝোল।
মাত্র পিস দুই ডিমই তো চাই
এর বেশি কখনো চাব না,
যুক্তিসঙ্গত এই পেটের দাবি বিজ্ঞানসম্মত
তবু কেন ওটুকু পাব না
এমন কী অপরাধ কখন করেছি!
ততটা ভালো আর বড়ো না হলেও চলবে
ক্ষোভ নেই খোসার অমসৃণতায়,
ভালো করে তেল ও পেঁয়াজ দিয়ে
একটু গুঁড়া মরিচ ছিটিয়ে রান্নায়
যোগ্য করে খেয়ে নেব সে বেলার মতো।
একদিন চলে যাবে মৌসুম ফুরাবে
মজুদ আর বিক্রির পীড়িত খাঁ খাঁ
অবিক্রিত বহু ডিম গুলি
কেঁদে-কেটেও কেনাতে পারবে না আমায়।
হেলাল হাফিজের ‘ভূমিহীন কৃষকের গান’ কবিতা অবলম্বনে