এক হালি ডিমালাপ

  আইডিয়া কাওছার মজুমদার

পরশুরাম, ফেনী

মুরগির ডিম আর ঘোড়ার ডিমে পার্থক্য কী ?

ডিম আগে না মুরগি আগে এই তর্ক থাকলেও ঘোড়া আগে না ডিম আগে এ তর্ক নেই।

 

হাট্টিমাটিম টিম

তারা মাঠে পাড়ে ডিম

সেটা কি তোমাদের ছোটখাটো মাঠ? আফ্রিকার বিশাল বিশাল মাঠে যাও, দেখবে।

কই, মাঠে তো কখনো তাদের ডিম দেখি নাই?

মানুষ কখন ডিম পাড়ে?

পরীক্ষায় যখন খারাপ করে।

ডিম দিবসে আপনাদের অনুভূতি কেমন?

ওরা আমাদের কৃতী সন্তান। বিশ্বের দরবারে স্বীকৃতি পেয়েছে। এজন্য আমরা গর্বিত।