ভবিষ্যতে এসবও সম্ভব হতে পারে

 

  লেখা সুদিপ্ত কুমার নাগ

   আঁকা রবিউল ইসলাম সুমন

 

‘হাসপাতালের পিয়ন যখন সার্জন! প্রসূতির মৃত্যুর পর গা ঢাকা’ (তথ্যসূত্র :দৈনিক ইত্তেফাক, ০৯ অক্টোবর, ২০১৯)। পিয়ন যদি সার্জন সেজে থাকে, তাহলে ভবিষ্যতে আরো যেসব ঘটনা ঘটা সম্ভব, তা এবার দেখে নেওয়া যাক

 

পুলিশ ভাই, আমার বাসায় ডাকাত এসেছে। তাড়াতাড়ি বাঁচান।

আসলে আমি চোর। পুলিশের পোশাক পরে ঘুরে বেড়াই। আসল পুলিশকে খবর দেন।

v ভবিষ্যতে ধান্দাবাজ ও চোরেরাও পুলিশ সেজে ঘুরতে

পাইলট ভাই, প্লেন এত কাঁপতেছে কেন?

আমি তো পাইলট না, বিমানের ঝাড়ুদার। চিন্তা নিয়েন না, কিছুক্ষণের মধ্যেই বিমান ক্রাশ করবে আর আপনি উপরওয়ালার কাছে চলে যাবেন!

v টোটাল ধামাল মুভির মতো ঝাড়ুদারও বিমানের পাইলট সেজে বিমান চালাতে পারে।