রুবেল কান্তি নাথ
—আপনে নাকি লেখক, কিন্তু সারাদিন তো দেখি অনলাইনে পইড়া থাকেন!
—আসলে আমার খবর থাকে না। কারণ আমি ঘুমে থাকি।
—লেখাটা ভারী করতে চাই। কী করতে হবে?
—কয়েকটা ইট বাইন্ধা দেন।
—মিয়া, চুরি কইরা আর কত লিখবেন। নিজে নিজে কিছু লিখবার পারেন না?
—আপনাদের মতো মানি-গুণী লেখক থাকতে, আমাদের মতো নালায়েকদের নিজে নিজে লেখার কী দরকার!
—ফেসবুকে লেখার উপরে পর্ব উল্লেখ না করে, কয়েক প্যারা লেখার পর; নিচে যে লেখকেরা লেখেন, ‘চলবে’ তাদের কী করতে হবে?
—সেই মহান লেখকদের প্রচুর মারতে হবে। প্র-চু-র!
—পত্রিকায় নিয়মিত লিখেন বিধায় নিজেকে একটা কিছু মনে করেন ক্যান?
—আপনে যদি ফেসবুকে দুদিন আগডুম-বাগডুম লিখে, নিজেরে ‘মুই কী হনু রে’ মনে করেন—তাইলে আমরা ভাবতে দোষ কী!