নওগাঁর পত্নীতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল কাশেম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টায় উপজেলার ঘোষনগর ইউনিয়নের দূর্গাপুর মাঠে এ ঘটনা ঘটে। নিহত কাশেম ওই গ্রামের মৃত কছিম উদ্দীনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যায় আবুল কাশেম তার নিজের জমিতে কাজ করার সময় পাশের বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে যান। সঙ্গে সঙ্গেই বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই আবুল কাশেম মারা যান। পরে পরিবারের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আরো পড়ুন: সারার যে গুণটি সবচেয়ে পছন্দ করেন বাবা সাইফ
ইত্তেফাক/জেডএইচ