মানিকগঞ্জের শিবালয়ে যমুনা নদীতে কারেন্ট জাল দিয়ে মা ইলিশ মাছ শিকারের দায়ে ৮ জনকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকেল সাড়ে চারটার হতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত শিবালয়ের আলোকদিয়া চর সংলগ্ন যমুনা নদীতে শিবালয়ের সহকারী কমিশন (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হল- আইয়ুব শেখ, ফজলুল হক, নুরে আলম, হামিদ আলী, মিরাজুল হক, আলমগীর হোসেন, লোকমান হোসেন ও মো. হাবু শেখ।
আরো পড়ুন: জাপানে ৬০ বছরের মধ্যে ভয়াবহ টাইফুন
মো. জাকির হোসেন জানান, যমুনা নদীতে কারেন্ট জাল ফেলা এবং মাছ শিকারের দায়ে ৮ জেলেকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতদের প্রত্যেককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে। অভিযানে আটক প্রায় দু’হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ধ্বংস করা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ