কাকরাইলে পিকআপের ধাক্কায় মা নিহত, ছেলে আহত

রাজধানীর কাকরাইলে পিকআপের ধাক্কায় মাহমুদা বেগম (৪২) নামে এক নারী নিহত ও তার ছেলে মাহিন  (১১) আহত হয়েছেন।

 

রবিবার ভোর ৫টার দিকে কাকরাইল মোড়ে একটি রিকশাকে পেছন থেকে একটি পিকআপ ধাক্কা দিয়ে এ দুর্ঘটনা ঘটে।

 

মাহিনের বাবা মোফাজ্জেল হাওলাদার জানান, আজ ভোরে মাহিন ও তার মা বরিশাল থেকে ফিরছিল। সদরঘাটে লঞ্চ থেকে নেমে রিকশা নিয়ে  মধুবাগের বাসায় আসছিল। কাকরাইল মোড়ে পৌঁছালে পেছন থেকে একটি পিকআপ ওই রিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাহিনের মা মারা যায়। পথচারীরা আহত মাহিনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

আরো পড়ুন : সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ২ শ্রমিকের মৃত্যু

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ আবদুল খান এ তথ্য নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/ইউবি