পদ হারাতে পারেন সৌদি যুবরাজ?

মুকুট হারাতে পারেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এ নিয়ে কয়েকটি বিদেশি গণমাধ্যমে এখন সরব হয়েছে। বলা হচ্ছে বিন সালমানের বিকল্প খুঁজছে রাজপরিবার। বেশ কিছু ঘটনার কারণে সৌদির রাজপরিবারে ক্রাউন প্রিন্সকে নিয়ে অসন্তোষ বিরাজ করছে। ১৪ সেপ্টেম্বর দেশটির দুটি গুরুত্বপূর্ণ তেলক্ষেত্রে হামলার পর  রাজপরিবারের কিছু সদস্য এবং ব্যবসায়িক মিত্র তার নেতৃত্বের হতাশা প্রকাশ করেছেন।

রাজপরিবার সম্পর্কে একটি ওয়াকিবহাল সূত্র জানায়, যুবরাজের নেতৃত্ব নিয়ে ব্যাপকভাবে চাপা অসন্তোষ রয়েছে। এটি কীভাবে সম্ভব যে হামলাটি কোথা থেকে হয়েছে, তা শনাক্ত করা গেল না এটি কিভাবে সম্ভব। রাজপরিবারের কয়েকজন সদস্য জানিয়েছেন যুবরাজের প্রতি তাদের কোনো আস্থা নেই। কয়েকটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তবে যুবরাজের অনেক সমর্থক রয়েছেন। তাদের একটি সূত্র জানায়, একজন সম্ভাব্য শাসক হিসেবে সাম্প্রতিক ঘটনায় ব্যক্তিগতভাবে তার ওপর ক্ষতিকর কোনো প্রভাব পড়বে না। কারণ তিনি মধ্যপ্রাচ্যে ইরানি রাশ টেনে ধরার চেষ্টা করছেন। বিষয়টি সৌদি আরবের অভ্যন্তরীণ রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ। যুবরাজের সমর্থক মহলের আশা বাবা বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ বেঁচে থাকতে বিন সালমানের তেমন কোনো সমস্যা হবে না। তবে তার বিকল্প হিসেবে বড়ো ভাই প্রিন্স আহমেদ বিন আবদুল আজিজের (৭৭) ভাবা হচ্ছে এমন গুঞ্জনও রয়েছে। বাদশাহ সালমানের পর পরবর্তী উত্তরাধিকারী ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। বিন সালমানকে এখন দেশটির সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি বিবেচনা করা হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি সিদ্ধান্ত নিয়ে থাকেন। তিনি দেশটির রক্ষণশীল ভাবধারায় যথেষ্ট পরিবর্তন এনেছেন। নারীদের ওপর থেকে বিভিন্ন কঠোর বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে। এমনকি নারীরা এখন মাঠে বসে বিভিন্ন খেলাধুলাও উপভোগ করতে পারবেন। তাদের পোশাকের ওপরও শিথিলতা আনা হয়েছে। কর্মক্ষেত্রেও নারীদের অংশগ্রহণ বাড়ানো হচ্ছে। ফলে খুব অল্প সময়েই সৌদি তরুণ-তরুণীদের কাছে তার কিছুটা জনপ্রিয়তা থাকলেও কিছু ক্ষেত্রে বিতর্কিত কর্মকাণ্ডের জন্য বহু মানুষের চক্ষুশূল হয়েছেন তিনি।