বশেমুরবিপ্রবি প্রশাসন থেকে ৪ শিক্ষকের পদত্যাগ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) প্রশাসন থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে ৪ শিক্ষক পদত্যাগ করেছেন। পদত্যাগকারীদের মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের দুই হল প্রভোস্ট, এক বিভাগের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা।

পদত্যাগকারীরা হলেন, বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলের প্রভোস্ট রবিউল ইসলাম, ফুড এন্ড এ্যাগ্রো প্রসেসিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি ড. নাজমুল হক শাহীন। এর আগে একই কারণ দেখিয়ে সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা রসায়ন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. আব্দুর রহিম খান ও স্বাধীনতা দিবস হলের প্রভোস্ট মুহাম্মদ রবি উল্লাহ পদত্যাগ করেন।

আরও পড়ুন: নলছিটিতে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. শাহজাহান পদত্যাগের বিষয়টি নিশ্চিত বলেন, ‘তারা ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং তা গ্রহণ করা হয়েছে। ফাঁকা হওয়া পদগুলোতে খুব দ্রুত অন্য কাউকে দায়িত্ব দেওয়া হবে।’

ইত্তেফাক/এএএম/নূহু