রায়পুরে বৃদ্ধার বস্তাবন্দী লাশ উদ্ধার

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় এক সাবেক পুলিশ সদস্যের স্ত্রীর বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কেরোয়া ইউনিয়নের মধ্য কেরোয়া গ্রামের মুন্সী বাড়ির সুপারি বাগান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতের নাম মাফুজা খাতুন (৭০)। তার স্বামী মৃত বাহার উল্যা যশোর থানা থেকে পুলিশ কনস্টেবল পদে অবসরপ্রাপ্ত হন। তাদের দুই ছেলে সন্তান রয়েছে।

রায়পুর থানার ওসি মোহাম্মদ তোতা মিয়া জানান, একটি সুপারির বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। যে কেউ তাঁকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ফেলে রাখে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/এএম