গাবতলী থেকে নব্য জেএমবির ৩ সদস্য গ্রেফতার

নব্য জেএমবির তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। বৃহস্পতিবার সকালে রাজধানীর গাবতলী থেকে তাদের গ্রেফতার করা হয় বলে ডিএমপির মিডিয়া সেন্টার থেকে জানানো হয়।

 

মিডিয়া শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ওবায়দুর রহমান জানান, গ্রেফতারকৃতরা নব্য জেএমবি সদস্য। তারা আত্মগোপনে থেকে নাশকতার পরিকল্পনা করছিল।

আরো পড়ুন : কক্সবাজারে বন্দুকযুদ্ধে ২ মাদক কারবারি নিহত

এ বিষয়ে আজ সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানানো হয়।

 

ইত্তেফাক/ইউবি