মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে ওয়ার্কশপ মিস্ত্রীর মৃত্যু

বুধবার বিকালে মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক ওয়ার্কশপ মিস্ত্রির করুন মৃত্যু হয়েছে। তার নাম লিটন মন্ডল (৩০)। সে উপজেলার হুদা শ্রীরামপুর গ্রামের ইলিয়াস মন্ডলের ছেলে।

পারিবাকি সূত্রে জানা গেছে,  হুদাশ্রীরামপুর বাজারে নিজ ওয়ার্কশপ দোকানে ড্রিল মেশিন চেক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান লিটন মন্ডল।

আরও পড়ুন: ঘরে বসেই বেতন পান সেই যৌন নিপীড়ক শিক্ষক

নিহত লিটনের স্ত্রী ও ৩ বছরের একটি শিশু কন্যা রয়েছে। তার এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ইত্তেফাক/নূহু