হিপ হিপ হুররে

 

হিপ হিপ হুররে

খাই চানাচুর রে

ইশকুলে ছুটি আজ

পাখা মেলে উড় রে।

 

হিপ হিপ হুররে

নয় বেশি দূর রে

গাছপালা দিয়ে ঢাকা

শ্যামা মধুপুর রে।

 

হিপ হিপ হুররে

বাম দিকে ঘুর রে

ডান দিকে ফের ঘুরে

মাথা ঘুরঘুর রে।

 

হিপ হিপ হুররে

কই দীপু, নুর রে

রাঁধছে মা ফিন্নি বেশ

ঘ্রাণে ভুরভুর রে।

 

হিপ হিপ হুররে

বায়ু ফুরফুর রে

তানা নানা তানা নানা

কণ্ঠে কী সুর রে!