এক্সেল টেলিকম ও এনজিও ব্যুরো বাংলাদেশের সমঝোতা চুক্তি

স্যামসাং বাংলাদেশের অন্যতম প্রধান ডিস্ট্রিবিউটর এক্সেল টেলিকম (প্রাঃ) লিমিটেড এবং বাংলাদেশের অন্যতম প্রধান এনজিও ব্যুরো বাংলাদেশের মধ্যে একটি দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। স্যামসাং মোবাইল ব্যবসায়ের ক্রমবর্ধমান উন্নয়ন ও সম্প্রসারণের অংশ হিসেবে বুধবার বিকালে এ চুক্তি স্বাক্ষরিত হয়। 

আরও পড়ুন: নির্বাচন নিয়ে মামলা হওয়ায় এই ফোরামে আলোচনার অবকাশ নেই

উক্ত সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এক্সেল টেলিকমের সম্মানিত পরিচালক ও লাবিব গ্রুপের সম্মানিত ভাইস-চেয়ারম্যান মিসেস সুলতানা জাহান (সিআইপি), স্যামসাং এর মহাব্যবস্থাপক মি. বোমিন কিম এবং ব্যুরো বাংলাদেশের পরিচালক (অর্থ) জনাব মোশারফ হোসেনসহ স্যামসাং, এক্সেল টেলিকম ও ব্যুরো বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, এক্সেল টেলিকম (প্রাঃ) লিমিটেড লাবিব গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান ও স্যামসাং বাংলাদেশের ন্যাশনাল ডিস্ট্রিবিউটর। ব্যুরো বাংলাদেশ দেশের অন্যতম প্রধান এনজিও যা দেশে শিল্প, বাণিজ্য, জাতীয় অর্থনীতি ও নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

ইত্তেফাক/এএএম