প্রতীক বরাদ্দের পর পর প্রার্থী ও সমর্থকরা নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। সিলেটের ৬টি আসনে মোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সিলেট-১ আসনে লড়াই হবে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর মধ্যে।
সিলেট-১ আসনে আওয়ামী লীগের ড. একে আব্দুল মোমেন (নৌকা) ও বিএনপির খন্দকার আব্দুল মুক্তাদির ধানের শীষ প্রতীক পেয়ে বেশ জোরে শুরেই প্রচারণা শুরু করেছেন। ড. আব্দুল মোমেন জাতিসংঘের সাবেক প্রতিনিধি বর্তমার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ভাই। তাছাড়া তিনি ভোটারদের কাছে বেশ প্রিয়। তিনি বর্তমান সরকারের ব্যাপক উন্নয়ন কার্যক্রমসহ জঙ্গিবাদবিরোধী দেশ গড়ার প্রত্যয়ের কথা তুলে ধরছেন।
অন্যদিকে ধানের শীষের প্রতীকধারী খন্দকার মুক্তাদির বয়সে তরুণ। তিনি সাবেক সংসদ সদস্য বিএনপির প্রতিষ্টালগ্নের নেতা মরহুম খন্দকার আবদুল মালেকের পুত্র। মূলত সিলেটের এই আসনে নৌকা ও ধানের শীষের মধ্যে প্রতীদ্বন্দ্বিতা হবে এমনটাই মনে করছেন ভোটাররা।
আরো পড়ুন : বগুড়া-৫: ভোট যুদ্ধ হবে আওয়ামী লীগ-বিএনপির
এই আসনে মাহবুবুর রহমান চৌধুরী (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. রেদওয়ানুল হক চৌধুরী (হাতপাখা), ইসলামী ঐক্যজোটের মুহম্মদ ফয়জুল হক (মিনার), ন্যাশনাল পিপুলস পার্টির ইউসুফ আহমদ (আম), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির উজ্জল রায় (কোদাল), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ এর প্রণব জ্যোতি পাল (মই), বাংলাদেশ মুসলিম লীগের মো. আনোয়ার উদ্দিন বুরহানাবাদী (হারিকেন), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মাওলানা নাসির উদ্দিন (বটগাছ) প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
ইত্তেফাক/ইউবি