প্রতীক বরাদ্দের পর পর প্রার্থী ও সমর্থকরা নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। সিলেটের ৬টি আসনে মোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সিলেট-৩ আসনে লড়াই হবে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর মধ্যে।
এ আসনে আওয়ামী লীগের মাহমুদ উস সামাদ চৌধুরী (নৌকা) ও বিএনপির শফি আহমদ চৌধুরীর (ধানের শীষ) মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। মাহমুদ উস সামাদ কয়েকবারের সংসদ সদস্য। তার জনপ্রিয়তাও বেশ। একইভাবে শফি আহমদ চৌধুরীও দীর্ঘদিন পর মাঠে নেমেছেন।
আরো পড়ুন : সিলেট-২ : লড়াই হবে লাঙ্গল-ধানের শীষে
আসনটিতে অন্য প্রার্থীরা হলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের এম এ মতিন বাদশা (হাতপাখা), জাতীয় পার্টির মো. উছমান আলী (লাঙ্গল), খেলাফত মজলিসের মো. দিলওয়ার হোসাইন (দেওয়াল ঘড়ি) ও বাংলাদেশ খেলাফত মজলিসের হাফিজ মাওলানা আতিকুর রহমান (রিকশা)।
ইত্তেফাক/ইউবি