ভাঙ্গায় দুইপক্ষের সংঘর্ষে আহত ৫০

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দুইপক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। শনিবার সকালে উপজেলার কুমারখালী গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নিখিল অধিকারী জানান, গত শুক্রবার বিকালে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ছোট ছোট ছেলেদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে ঘটনাটি মীমাংসা করে বাড়িতে ফিরে যাওয়ার সময় নাসির মাতুব্বরকে মারধর করে একটি গ্রুপ। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকালে নাসির মাতুব্বরের লোকজন ও কাউস মাতুব্বরের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।  সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৫০ জন গুরুতর আহত হন।

আরো পড়ুন : বার্সেলোনায় বিক্ষোভকারীদের উপর টিয়্যার গ্যাস-রাবার বুলেট

তিনি আরো জানান, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ইত্তেফাক/ইউবি