কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মুশতাকুর রহমানের পৌরএলাকার ভোগপাড়া নিজ বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে এই হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার ভোরে একদল দুর্বৃত্ত উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির ফটকের ভিতর রাখা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় এবং কিছু গাছ পালা কেটে বিনষ্ট করে। ঘটনার রাতে চেয়ারম্যান বাড়িতে ছিলেন না। খবর পেয়ে কটিয়াদী থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করে বাড়িতে পুলিশ মোতায়েন করেন।
আরও পড়ুন: বার্সেলোনায় বিক্ষোভকারীদের উপর টিয়ার গ্যাস-রাবার বুলেট
উপজেলা চেয়ারম্যান জানান, জনগণের ভোটে নির্বাচিত হয়ে যেখানে জনগণের নিরাপত্তার বিষয়ে ভূমিকা রাখার কথা সেখানে আমি নিজেই নিরাপত্তাহীনতায় আছি।
কটিয়াদী মডেল থানার ওসি আবু শামা মো. ইকবাল হায়াত বলেন, বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ইত্তেফাক/এমআরএম