বরিশালের আগৈলঝাড়া উপজেলায় পানিতে ডুবে জিহাদ নামে ২২ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার রাজিহার ইউনিয়নের রাজিহার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জিহাদ ওই গ্রামের জাহাঙ্গীর হাওলাদারের পুত্র।
আরও পড়ুন: গাইবান্ধায় ইলিশ মাছ শিকারের দায়ে ৯ জেলের কারাদণ্ড
হাসপাতাল ও শিশুর পরিবার সূত্রে জানা যায়, শনিবার দুপুরে সবার অগোচরে জিহাদ বাড়ির পুকুরে পড়ে যায়। এরপর স্বজনরা তাকে পানি থেকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিহাদকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরে আগৈলঝাড়া থানার এসআই আব্বাস উদ্দিন স্বজনদের কাছে শিশুটির লাশ হস্তান্তর করেন।
ইত্তেফাক/এএএম