নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৫১ জেলেকে আটক করা হয়েছে। শুক্রবার গভীর রাত থেকে শনিবার ভোর রাত পর্যন্ত তাদেরকে আটক করা হয়। এ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন।
এসময় আটকৃত জেলেদের কাছ থেকে ৪ মণ ইলিশ ও ২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে প্রত্যেককে ১২ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আরও পড়ুন: আগৈলঝাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
রাজবাড়ী জেলা মৎস্য অধিদপ্তর ও জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জব্দকৃত মাছ রাজবাড়ী জেলা শহরের বিভিন্ন এতিম খানা, ইসলামিয়া মাদ্রাসা, লিল্লাহ বোডিং ও পদ্মা পাড়ের দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়। এ অভিযান চলমান থাকবে।
ইত্তেফাক/এএএম