মা-বাবা যদি নড়েচড়ে যান তাহলে বাচ্চারাতো নড়ে যাবেই

প্রফেসর শাহেদা ইসলাম

চেয়ারম্যান,

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম

প্রিয় শিক্ষার্থীরা, তোমরা গুরুত্বপূর্ণ  জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ। তাই তোমাদের সবার প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা। গতবারের মতো এবারও কিছু নির্দেশনা আমাদের দেয়া হয়েছে। আধঘণ্টা আগে বাচ্চারা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবে। পরীক্ষা কেন্দ্রে কোনো ধরনের ডিভাইস ব্যবহার করা যাবে না। মনে রাখবে পরীক্ষার আগে ফেসবুকে প্রশ্নপত্র ফাঁসের নামে যেগুলো প্রকাশ হয় সেগুলো একেবারেই প্রতারণা। অভিভাবকেরও এব্যাপারে কিছু দায়িত্ব রয়েছে। একজন অভিভাবকের কোনোভাবেই উচিত হবে না জীবনের শুরুতেই সন্তানকে একটি অনৈতিক কাজের সাথে পরিচয় করে দেয়া। বাচ্চাদের যেমন ভবিষ্যত আছে। তেমনই মা বাবারও ভবিষ্যত আছে। মা-বাবা যদি নড়েচড়ে যান তা হলেতো বাচ্চারা নড়েচড়ে যাবেই। অষ্টম শ্রেণির একজন বাচ্চা একবারেই ছোট। তাই তাদের উপর অযাচিত পড়ার বা ভালো ফলের ব্যাপারে চাপ দেয়া যাবে না।   অংশগ্রহণমূলক কাজে সফলতা ভালো ফল কোনো প্রভাব ফেলে না। সেখানে মেধাই প্রধান প্রভাবক।  নিজেকে সুস্থ রাখতে হবে। বেশি বেশি লেখার চর্চা করবে। অভিভাবকদের বলবো নিজের সন্তানদের সর্বদা মানসিক সাপোর্ট দিয়ে যাবেন।