পাবনা-৪: দলীয় কোন্দলই প্রভাব ফেলবে নৌকা ও ধানের শীষের জয়-পরাজয়ে

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের বর্তমান সংসদ সদস্য ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। এখানে একসময় বিএনপির রাজত্ব থাকলেও দলটির সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার এবং কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিবের দ্বন্দ্বের কারণে ১৯৯৬ সাল হতে পরপর চার বার শামসুর রহমান শরীফ এই আসনে নির্বাচিত হন।

 

অবশ্য বর্তমান প্রেক্ষাপট ভিন্ন। নতুন প্রজন্মের ভোটার এবং বিএনপি-জামায়াতের জ্বালাওপোড়াও রাজনীতির সাথে ধারাবাহিকভাবে আওয়ামী লীগ এই আসনে নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগ  শক্ত অবস্থান তৈরী সক্ষম হয়েছিল। কিন্তু বিগত এক বছরেরও বেশী সময়ে দলীয় কোন্দলে সেই শক্ত অবস্থান এখন বিপর্যস্ত। তাই নেতা-কর্মীদের অনেকেই হতাশাগ্রস্ত। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন নেতা ফোনে বলেন, যদি মন্ত্রী শামসুর রহমান শরীফ দ্বন্দ্ব নিরসন না করতে পারেন তাহলে এই আসনটি এবারে আওয়ামী লীগের হারানোর আশঙ্কা রয়েছে। অন্যদিকে বিএনপির বিভক্তি দীর্ঘদিনের। সিরাজ-হাবিব দ্বন্দ্ব মিটিয়ে একমঞ্চে দাঁড়ালে ধানের শীষের ভালো সুযোগ রয়েছেন।

 

ইত্তেফাক/এএম