বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) টেকনিক্যাল অ্যান্ড স্ট্রাটেজিক ডিরেক্টর পল স্মলি গতকাল রবিবার পদত্যাগ করেছেন। ২০১৬ সালে বাংলাদেশ ফুটবলের সঙ্গে যুক্ত হওয়ার পর বয়সভিত্তিক ফুটবলে দারুণ সাফল্য পায় বাংলাদেশ। এ সময়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল পুরুষ সাফে চ্যাম্পিয়ন হয়। নারী দল অনূর্ধ্ব-১৮ সাফে শিরোপা ঘরে তোলে। এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবলের প্রাথমিক পর্ব এবং দ্বিতীয় রাউন্ডের বাধাও পার হয় এ সময়ে। তার বিদায়ের প্রতিক্রিয়ায় গতকাল বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দীন বলেন, ‘তার সিভিই তার হয়ে কথা বলে, এ কারণেই আমরা তাকে আমাদের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়োগ দিয়েছিলাম। কোচ জেমি ডের সঙ্গে মিলে যে কাজ তিনি করেছেন সেটা প্রশংসার যোগ্য?’