বাকেরগঞ্জে ট্রলার দুর্ঘটনায় শিশুর লাশ উদ্ধার, বাবা নিখোঁজ

বরিশালের বাকেরগঞ্জে তুলাতলী নদীতে দুই ট্রলারের মুখোমুখি সংঘর্ষে পুত্র নিহত ও পিতা নিখোঁজ রয়েছেন। সোমবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে।

 

বাকেরগঞ্জ থানা সূত্রে জানা যায়, ঘটনার দিন তারা পরিবারসহ বরিশাল থেকে নিহতের ফুপু বাড়ী কলসকাঠী বেড়াতে যাওয়ার উদ্দেশে বাকেরগঞ্জের সাহেবগঞ্জ খেয়াঘাটের ট্রলারে ওঠে। খেয়াঘাট সংলগ্ন তুলাতলী নদীতে যাত্রীবাহী ট্রলার ও অপরদিক থেকে আসা ইট বোঝাই ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বরিশালের বেলতলার সূর্য চন্দ্র দাস (২) ঘটনাস্থলেই নিহত হয়। পিতা জীবন চন্দ্র দাস (৩৫) নিখোঁজ হন। থানা পুলিশ ঘটনাস্থল থেকে চালক আনছার হাওলাদার (৬০) ও সহযোগী সিদ্দিক ফকিরকে (৩০) গ্রেফতার করে।

 

ইত্তেফাক/এএম