দেবহাটায় বাস চাপায় বৃদ্ধ নিহত

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় বাস চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার গাজীরহাটে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মোস্তফা ঢালী (৭০)। তিনি উপজেলার পাইকপাড়া গ্রামের মৃত মুরারী ঢালীর ছেলে। 

দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের গাজীরহাট এলাকায় বৃদ্ধ মোস্তফা আলী রাস্তা পার হচ্ছিলেন। এসময় কালীগঞ্জ থেকে আসা সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।  

আরও পড়ুন: জলাতঙ্ক রোগে আক্রান্ত গরু জবাইয়ের সময় কসাই আটক

নিহতের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি। 

ইত্তেফাক/এএএম