পিস অ্যাম্বাসেডর অ্যাওয়ার্ডে প্রথমবার বাংলাদেশ

সম্প্রতি সেন্টার ফর পিস স্টাডিস (সিপিএস) শ্রীলঙ্কার আমন্ত্রণে গত ৫ অক্টোবর ইউসিএএসএম-এর মোহাম্মদ আলী প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন। সিপিএস থেকে তিনি সম্মাননাও পান। শ্রীলঙ্কার কলম্বোতে অবস্থিত বন্দরনায়েকে মেমোরিয়াল ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে BMICH INTERNATIONAL TOLERANCE CONFRENCE-2019-তে ইউনাইটেড কলেজ অব এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলীর হাতে পিস অ্যাম্বাসেডর অ্যাওয়ার্ড-২০১৯ তুলে দেন ঘানার রাষ্ট্রদূত। অনুষ্ঠানে ২৩টি দেশের মধ্যে এই প্রথম বাংলাদেশের পতাকা স্থান পায়। উড়োজাহাজ প্রকৌশল বিষয়ে পড়াশোনার পর দেশের এয়ারলাইন্সগুলোতে নতুন প্রজন্মের রয়েছে কাজ করার অফুরন্ত সুযোগ। বাংলাদেশসহ সারা বিশ্বের এয়ারলাইন্সগুলোতে উড়োজাহাজ প্রকৌশল ও বিমান চলাচল ব্যবস্থাপনা পেশায় কর্মরতরা আকর্ষণীয় এবং সম্মানজনক পদ ও বেতনে কাজ করছে। আর এ পেশায় নিশ্চিত ক্যারিয়ার গঠনে চাই অনুমোদিত ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান। ইউনাইটেড কলেজ অব এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট (www.uca.edu.bd) অন্যতম। পিস অ্যাম্বাসেডর অ্যাওয়ার্ড-২০১৯ অর্জন প্রতিষ্ঠানটি সাফল্যের মুকুটে নতুন পলক যোগ করেছে।